অতীতে সংসদে অপসংস্কৃতির চর্চা যেগুলো হয়েছে, সেগুলো মানুষের মন থেকে মুছে দেবেন বলে জানিয়েছেন বিএপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার সংসদ সদস্যদের জন্য আয়োজিত দ্বিতীয় দিনের কর্মশালা শেষে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অতীতে সংসদে অপসংস্কৃতির চর্চা যেগুলো হয়েছে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো। আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস সৃষ্টি করব এবং তার মাধ্যমে নজির স্থাপন করব।’
তিনি বলেন, ‘কর্মশালার আজ দ্বিতীয় দিনে সংবিধান, কার্যপ্রণালি বিধি (রুলস অব প্রসিজার), কাস্টমস কনভেনশন অব দ্য হাউস নিয়ে আলাপ হয়েছে এবং তার সঙ্গে পৃথিবীর বিভিন্ন পার্লামেন্ট—যে সমস্ত পার্লামেন্টের রেফারেন্স আমরা দিয়ে থাকি, হাউস অব কমনস এবং বিভিন্ন দেশের যারা শক্তিশালী গণতন্ত্রের চর্চা করে থাকে, সেই সমস্ত দেশের পার্লামেন্টারি প্র্যাকটিসের ওপর আমরা কথা বলেছি। রেফারেন্স বুক আমরা দিয়েছি, বাংলাদেশেও অনেক কিছু রেফারেন্স বুক আছে, সেগুলোর কথা বলেছি। পার্লামেন্ট লাইব্রেরি যাতে আমরা ব্যবহার করি সে জন্য নসিহত করেছি।’
‘এভাবে আলোচনা করে সংসদীয় চর্চায় নিজেদের শক্তিশালী ও সমৃদ্ধ করার চেষ্টা চালু রাখছি। আশা করি, আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে যে, এ রকম একটি সংসদ তারা দেখতে চেয়েছিলেন।’ উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আরও বলেন, ‘জাতির জন্য আমরা বেস্ট কন্ট্রিবিউশন যাতে করতে পারি, এই পার্লামেন্টের মধ্য দিয়ে সেই চেষ্টা করছি।’
ফাইল ছবি
অতীতে সংসদে অপসংস্কৃতির চর্চা এবার মানুষের মন থেকে মুছে দেবো: সালাহউদ্দিন
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
৭ মার্চ (শনিবার), ২০২৬, ১ঃ৫৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

সিরু
৩ মাস আগে> বাংলাদেশে ভাল যত কিছু, সবই BNP র হাত ধরেই।