ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এ প্রথম সীমিত পরিসরে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে কাতার। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এই খবর দিয়েছে বিবিসি।
কাতার কর্তৃপক্ষ জানায়, আকাশপথ আংশিকভাবে আবার খুলে দেয়া হচ্ছে। তবে আপাতত শুধু উদ্ধারকারী ও জরুরি পণ্যবাহী (কার্গো) ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হবে।
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ফ্লাইট আরও চালু হবে কি না, সেটা নির্ভর করবে নিরাপত্তা পরিস্থিতির চলমান পর্যালোচনার ওপর।
