দলীয় এমপিদের নিয়ে বিএনপির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা

দলীয় এমপিদের নিয়ে বিএনপির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা

ফন্ট সাইজ:

ঢাকা জেলাসহ তিন বিভাগের সংসদ সদস্যদের নিয়ে শুরু হয়েছে বিএনপির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা। শনিবার সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন দলটির মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন। বিকালে সমাপনী পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের সাংসদরা অংশ নেবেন।

শনিবার সকালের এই পর্বে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সিনিয়র নেতা ওসমান ফারুক প্রমুখ।

গতকাল শুক্রবার দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাগণ এবং বিকালের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সাংসদ অংশ নেন।

কর্মশালায় অংশ নেয়া একজন সাংসদ বলেন, ‘দলীয় সাংসদগণ সংসদের বিধি-বিধান, কার্যপ্রণালী বিধিসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতেই মূলত এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে সকাল ১১টায়।’

গত ২৩ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জন নতুন সাংসদ।

আমীর আহমদ

৩ মাস আগে

আপনারা সিলেটের গোয়াইন ঘাট উপজেলার কোন সংবাদ ই প্রকাশ করেন না।কেন জানতে পারি?

সৈয়দ আনোয়ার

৩ মাস আগে

হোক সুন্দর এক বাংলাদেশের সূচনা।

মন্তব্য করুন