মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলকে প্রায় ১৫১.৮ মিলিয়ন ডলার মূল্যের গোলাবারুদ ও সামরিক সহায়তা বিক্রির সম্ভাব্য অনুমোদন দেয়া হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিদ্ধান্ত নিয়েছেন যে একটি জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। এ কারণে ইসরাইল সরকারের কাছে অবিলম্বে এই বিক্রি অনুমোদন করা প্রয়োজন। বিবৃতিতে আরও বলা হয়, এই প্রস্তাবিত বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে সহায়ক হবে। কারণ এটি এমন একটি কৌশলগত আঞ্চলিক অংশীদারের নিরাপত্তা জোরদার করবে, যে অংশীদার মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং করে যাচ্ছে। এই জরুরি সামরিক প্যাকেজের মধ্যে রয়েছে বিএলইউ-১১০এ/বি ধরনের সাধারণ বোমা, পাশাপাশি লজিস্টিক সহায়তা ও বিভিন্ন সহায়ক সেবা।
সূত্র আল জাজিরা
