মধ্যপ্রাচ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ গবেষণা ফেলো আবাস আসলানি বলেন, ইরানকে আত্মসমর্পণের আহ্বান এবং ইরানের পরবর্তী নেতা নির্বাচনে নিজের ভূমিকা থাকার দাবি করে ডনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন, তার জবাবে তেহরান সম্পূর্ণ প্রত্যাখ্যানের অবস্থান নিয়েছে।
আল জাজিরা’কে আসলানি বলেন, আমরা দেখছি, ইরান পরিবর্তনের বদলে ধারাবাহিকতার বার্তা দিচ্ছে। তিনি বলেন, তারা বলছে, প্রধান নেতা নির্বাচন করা অ্যাসেম্বলি অব এক্সপার্টসের দায়িত্ব। আর যুক্তরাষ্ট্রের এসব মন্তব্য নিয়ে ইরানি কর্মকর্তারা বিদ্রূপ করছেন। আসলানি আরও বলেন, কয়েক দিনে তেহরানে যে বক্তব্যগুলো দেয়া হয়েছে, সেগুলোতে এক ধরনের আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে না। সূত্র আল জাজিরা।
আরও পড়ুন:
আইপিও-র আবেদন করল ওপেনএআই

Zakiul Islam
৩ মাস আগেবিশ্ব শয়তানদের সঙ্গে কোন আলোচনা নয় । ইরান সঠিক পথে আছে ।