পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার বিক্রি হচ্ছে ১৭ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট। বরাবরের মতো যাত্রী ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে।
এদিন সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে । সকালে পাওয়া যাচ্ছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি।
ঈদযাত্রা
ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ
অনলাইন ডেস্ক
অনলাইন
৩ মাস আগে
৭ মার্চ (শনিবার), ২০২৬, ১১ঃ০৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
