মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, তাদের সরকার রাশিয়ার তেলের ওপর আরোপিত আরও কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি বিবেচনা করছে। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এর একদিন আগে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ভারতকে মস্কো থেকে তেল কেনার অনুমতি দিয়েছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। শুক্রবার ফক্স বিজনেস’কে দেয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, আমরা হয়তো রাশিয়ার আরও কিছু তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারি। তিনি আরও বলেন, এখন সমুদ্রে শত শত মিলিয়ন ব্যারেল নিষেধাজ্ঞার আওতায় থাকা অপরিশোধিত তেল ভাসমান অবস্থায় রয়েছে। মূলত সেগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিলে মার্কিন ট্রেজারি বাজারে নতুন সরবরাহ তৈরি করতে পারে।
রাশিয়ার তেলের ওপর আরও নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত মার্কিন অর্থমন্ত্রীর
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
৭ মার্চ (শনিবার), ২০২৬, ১১ঃ০৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
