ইরানের হামলা ও প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা

সিডিএফ মুনিরের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক

ইরানের হামলা ও প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা

ফন্ট সাইজ:

পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ও চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) ফিল্ড মার্শাল অসিম মুনির সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে চলমান মধ্যপ্রাচ্যের সংঘাত এবং সৌদি আরবের ওপর ইরানের হামলা নিয়ে আলোচনা হয়েছে।

সৌদি প্রতিরক্ষামন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আমরা আমাদের দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে থাকা কৌশলগত প্রতিরক্ষা চুক্তির কাঠামোর মধ্যে সৌদি আরবের ওপর ইরানের হামলা নিয়ে আলোচনা করেছি। তিনি আরও বলেন, আমরা এমন উপায় নিয়ে আলোচনা করেছি যার মাধ্যমে এসব হামলা বন্ধ করা যায়, যা এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে নয়। আমরা আশা করি ইরানের পক্ষ প্রজ্ঞা ও যুক্তির কণ্ঠকে গুরুত্ব দেবে এবং ভুল হিসাব-নিকাশ থেকে দূরে থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন