দুবাই ও মানামায় বিস্ফোরণ

দুবাই ও মানামায় বিস্ফোরণ

ফন্ট সাইজ:

বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, শনিবার দুবাই ও বাহরাইনের রাজধানী মানামা শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা হামলা শুরু হওয়ার এক সপ্তাহের মাথায় এই ঘটনা ঘটল। দুবাইয়ে দুটি এবং মানামায় একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মানামায় সতর্কতা সাইরেনও বেজে ওঠে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন