মার্কিন ডুবোজাহাজের টর্পেডোর আঘাতে ইরানের রণতরী আইরিশ ডেনা ডুবে যাওয়ার কয়েক দিন আগে আরেকটি ইরানি রণতরীকে আপৎকালীন পরিস্থিতিতে কোচিতে নোঙর করার অনুমোদন দিয়েছিল ভারত। ১ মার্চ তেহরানের তরফে এ সংক্রান্ত অনুরোধ পাঠানো হয়েছিল নয়াদিল্লিতে। প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ার কারণেই ওই অনুমতি দেওয়া হয়েছিল। সরকারি সূত্র উদ্ধৃত করে শুক্রবার এ কথা জানিয়েছে সংবাদ সংস্থা।
১৮৩ জন নৌসেনা ও সেনা কর্মকর্তাসহ আইরিশ লাভবান নামের রণতরীটি ৪ মার্চ থেকে কোচি বন্দরে রয়েছে।
শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে আইরিশ ডেনা ডুবে যাওয়ার পর আইরিশ বুশেরা নামের একটি ইরানি রণতরী শ্রীলঙ্কার বন্দরে নোঙর করেছে। সেটিতেও দেড়শোর বেশি সেনা কর্মকর্তা ও নৌ সেনা রয়েছেন। রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, ডুবে যাওয়া রণতরী থেকে উদ্ধার করা ৩২ জন নাবিক এবং নোঙর করা জাহাজের কাউকে যাতে ইরানে ফেরত পাঠানো না হয় সেজন্য যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কা সরকারের উপর চাপ সৃষ্টি করছে। একটি মার্কিন দূতাবাসের পাঠানো বার্তার সূত্রে রয়টার্স এই তথ্য জানতে পেরেছে।
ভারতেও এক ইরানি রণতরী, নোঙর করে রয়েছে কোচি বন্দরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
৩ মাস আগে
৭ মার্চ (শনিবার), ২০২৬, ১০ঃ২৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
