মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া তেহরানের সঙ্গে কোনো চুক্তি করবেন না তিনি। গতকাল শুক্রবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এ মন্তব্য করেন।
এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে কোনো দেশের নাম উল্লেখ না করে বলেছেন, কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা করছে।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, ইরানের আত্মসমর্পণের পর নতুন ‘গ্রহণযোগ্য’ ইরানি নেতাদের নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পুনর্গঠনে সাহায্য করবে। তিনি লিখেছেন, ইরান যখন আত্মসমর্পণ করবে এবং একজন চমৎকার ও গ্রহণযোগ্য নেতা নির্বাচনের পর, আমরা এবং আমাদের অনেক চমৎকার ও অত্যন্ত সাহসী মিত্র ও অংশীদারেরা ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করব। ইরানকে অর্থনৈতিকভাবে আগের যেকোনো সময়ের চেয়ে বড়, উন্নত এবং শক্তিশালী করে তোলা হবে।’

Zakiul Islam
৩ মাস আগেএই উন্মাদ বিশ্ব সভ্যতাকে ধ্বংস করার জন্য এসেছে ।