ইবি শিক্ষিকাকে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

ইবি শিক্ষিকাকে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার এই মামলার তদন্ত কর্মকর্তা ও ইবি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, মামলার প্রধান আসামি ফজলুর রহমান বর্তমানে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাদেরকে আসামি হিসেবে গ্রেপ্তার বিষয়ে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। তবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাধ্যবাধকতার কিছু বিষয় রয়েছে।

এ ঘটনায় মূল হত্যাকারী ফজলুর রহমানসহ চারজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। অন্য আসামিরা হলেনÑ সমাজকল্যাণ বিভাগের সাবেক কর্মচারী ও উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং একই বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় নিহতের স্বামী ইমতিয়াজুর সুলতান দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় বাদী হয়ে মামলাটি করেন। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রধান আসামি ফজলুর রহমান লিখিত স্টেটমেন্টে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেন। তবে তার এই স্বীকারোক্তি কার্যকর হবে কি না- এ বিষয়ে এক পুলিশ সদস্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, কোনো ঘটনায় মৃত্যুকালীন ঘোষণা বলতে বোঝায়, মৃত্যুর আগে কোনো ব্যক্তি নিজের মৃত্যুর কারণ বা ঘটনার পরিস্থিতি সম্পর্কে বক্তব্য দেয়া। এটি আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন