ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের আকাশ থেকে নিখোঁজ হওয়া সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমানটি কার্বি আলং জেলায় ভেঙে পড়েছে। এতে দুই পাইলটেরই মৃত্যু হয়েছে। বিমান বাহিনীর কর্মকর্তারা এই খবর জানিয়েছেন। যুদ্ধবিমানটি আসামের জোরহাট বিমান ঘাঁটি থেকে গত বৃহস্পতিবার প্রশিক্ষণের জন্য উড়েছিল এবং সন্ধ্যা ৭.৪২ মিনিটে শেষবার যোগাযোগ করা গিয়েছিল। এর পরেই সেটি রাডার থেকে হারিয়ে যায় বলে প্রথম এক্স পোস্টে ভারতীয় বিমান বাহিনী জানায়। পরে আরেকটি পোস্টে বিমানটির ধ্বংস হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। সুখোই ৩০ এমকেআই আশির দশকে রাশিয়া প্রথম তৈরি করেছিল। সেই বিমানের একটি অত্যন্ত কাস্টমাইজড সংস্করণ ভারতীয় বিমান বাহিনীর মেরুদণ্ড বলে মনে করা হয়। সুখোইয়ের একাধিক স্কোয়াড্রন উত্তর-পূর্বে মোতায়েন করা রয়েছে।
রাশিয়ায় তৈরি সুখোই বিমান প্রথম ১৯৯৭ সালে ভারতের বিমান বাহিনীতে যুক্ত করা হয়। বর্তমানে, এগুলো ভারতেই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড দ্বারা তৈরি করা হচ্ছে। বর্তমানে ২৫০টিরও বেশি সুখোই যুদ্ধবিমান ভারতীয় বিমান বাহিনীতে রয়েছে।
মাঝ আকাশে নিখোঁজ ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়ে দুই পাইলটের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
৭ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
