সংযুক্ত আরব আমিরাতের প্রধান দুই এয়ারলাইন্স এমিরেটস এবং ইতিহাদ এয়ারওয়েজ শুক্রবার থেকে বিশ্বের প্রধান শহরগুলোতে তাদের সীমিত ফ্লাইট সূচি পুনরায় শুরু করেছে। তবে চলমান ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে যাত্রীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে বিমান সংস্থাগুলো। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইতিহাদ জানিয়েছে, তারা ১৯শে মার্চ পর্যন্ত একটি সীমিত ফ্লাইট সূচি চালু রাখবে। এই ফ্লাইটগুলো আবুধাবি থেকে লন্ডন, প্যারিস, ফ্রাঙ্কফুট, দিল্লি, নিউ ইয়র্ক এবং টরন্টোসহ ২৫টি গন্তব্যে যাতায়াত করবে। ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’ জানিয়েছে, বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরে বৃহস্পতিবারের ফ্লাইট চলাচল বুধবারের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। তবে তা স্বাভাবিক সময়ের তুলনায় মাত্র ২৫ শতাংশ। দুবাই-ভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স বৃহস্পতিবার রাতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা লন্ডন, সিডনি, সিঙ্গাপুর এবং নিউ ইয়র্কসহ ৮২টি গন্তব্যে ফ্লাইট সীমিত আকারে পরিচালনা করবে। তবে দুবাই হয়ে ট্রানজিট নিতে চাওয়া যাত্রীদের ক্ষেত্রে কেবল তখনই অনুমতি দেয়া হবে, যখন তাদের পরবর্তী সংযোগকারী ফ্লাইটটি চালু থাকবে।
উপসাগরীয় দেশগুলোতে সীমিত পরিসরে ফ্লাইট চালু
মানবজমিন ডেস্ক
৭ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
