ব্যবধান বুঝিয়ে দিলো উত্তর কোরিয়া

এএফসি নারী এশিয়ান কাপ

ব্যবধান বুঝিয়ে দিলো উত্তর কোরিয়া

ফন্ট সাইজ:

রোজার মধ্যে গতকাল ছিল শুক্রবার, জুমার দিন। খেলাও স্থানীয় সময় দুপুর ১টায়। প্রচণ্ড গরম। সবকিছু মিলিয়ে এই ম্যাচে প্রবাসী দর্শকদের খুব একটা দেখা মেলেনি। তারপরে ফিফা র‌্যাঙ্কিংয়ে চীন যেখানে ১৭, সেখানে উত্তর কোরিয়ার অবস্থান ৯-এ। বাছাই পর্বেও দুর্দান্ত ছিল উত্তর কোরিয়া। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ২৬ বার বল পাঠিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে তারা। উজবেকিস্তানকে তিন গোলে হারিয়ে তাদের এশিয়ান কাপের শুরুটা হয় দুর্দান্ত। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০৪ ধাপ পিছিয়ে থেকেও শক্তিশালী উত্তর কোরিয়াকে ৪৫ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। যদিও এই সময়ে তিনবার মিলি আক্তারকে ফাঁকি দিয়ে বল প্রবেশ করেছিল বাংলাদেশের জালে। যার দুটি ভিএআর আর একটি অফসাইডে বাতিল হয়। তবে আফঈদার ভুলে প্রথমার্ধের যোগকরা সময়ে পেনাল্টি পায় উত্তর কোরিয়া। সেখানে গোল করে দলকে লিড এনে দেন আগের ম্যাচে হ্যাটট্রিক করা মং ইয়াং জং। পরের মিনিটে আরো এক গোল হজম করে বিরতিতে যায় বাংলাদেশ। মিলির বিরত্বের পরেও দ্বিতীয়ার্ধে আরো তিন গোল হজম করে মাঠ ছাড়ে বাংলাদেশ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন শক্তিশালি চীনের বিপক্ষে প্রথম ম্যাচে ২-০ গোলে হেরে গেলেও মাঠের লড়াইয়ে দুর্দান্ত প্রতিরোধ গড়েছিল লাল-সবুজের দল। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে গতকাল ওয়েস্টার্ন সিডনির কমব্যাংক স্টেডিয়ামে তিনবারের এশিয়ান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার বিপক্ষে কৌশলে পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। চীনের বিপক্ষে পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেললেও উত্তর কোরিয়ার বিপক্ষে আক্রমণভাগ শক্তিশালী করার দিকেই বেশি নজর দিয়ে একাদশ সাজান এই বৃটিশ কোচ। একাদশ থেকে বাদ পড়েন ডিফেন্ডার শিউলি আজিম ও মিডফিল্ডার উমেলাহ মারমা। তাদের পরিবর্তে সুযোগ দেয়া হয় মিডফিল্ডার আইরিন খাতুন ও ফরোয়ার্ড তহুরা খাতুন। যদিও প্রথমার্ধেই এই দুইজনকে তুলে নেন কোচ। গোলপোস্টের নিচে অভিজ্ঞ রূপনা চাকমার বদলে গত ম্যাচে উচ্চতা বিবেচনায় সুযোগ পাওয়া মিলি আক্তার অসাধারণ নৈপুণ্য দেখিয়ে কোচের মন জয় করেন। ফলে দ্বিতীয় ম্যাচেও তার ওপরই আস্থা রাখেণ বাটলার। কালও খারাপ করেননি ক্যারিয়ারে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা এই গোলরক্ষক।

এদিন রক্ষণভাগে দলের হাল ধরবেন শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও নবীরন খাতুন। পুরো ম্যাচে তাদের কেউই চীন ম্যাচের মতো প্রাচীর হয়ে দাড়াতে পারেননি। মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ ঠিকঠাক রাখতে পারেননি মারিয়া মান্দা, মনিকা চাকমারা। যে কারণে উপরে বলে যোগান পাননি, ঋতুপর্ণা চাকমা ও তহুরা খাতুন। উল্টো কোয়িারনদের গতি আর কৌশলের কাছে মার খাচ্ছিলো বাংলাদেশ। ছয় মিনিটে দারুন এক আক্রমন রুখেদেন বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার। ১১তম মিনিটেও দারুন সেভ করেন ১৯ বছর বযসী এই গোলরক্ষক। ম্যাচের ১৪তম মিনিটে ডিফেন্ডারদের ভুলে ভুলে গোলও হমজ করে বাংলাদেশ। তবে ভিআর দেখা যায় বল জালে ঢোকার আগে কোরিয়ান এক ফুটবলারের হাতে লেগেছে। আগের ম্যাচেও ভিআরের প্রথম সিদ্ধান্তটি বাংলাদেশের পক্ষে এসেছিল। ২৫তম মিনিটে আবারোা ভিআরএ গোল বাতিল হয় উত্তর কোরিয়ার। এবার কর্নার থেকে মং ইয়াং জংয়ের হেড মিলি আক্তার ধরে ফেললে সেখানে লাথি মেরে জালে প্রবাশ করান হেন জিন হং। এরপর অফসাইডেও কোরিয়ার একটি গোল বাতিল করেন সহকারী রেফারি। উত্তর কোরিয়া আবেদন করলে ভিআর সহকারী রেফারির সিদ্ধান্ত বহাল রাখেন। প্রথমার্ধের যোগকরা সময়ে এক সঙ্গে তিনটি পরিবর্তন আনেন বাটলার। তহুরা খাতুনের জায়গায় উমলারা মারমা, শামসুনাহার জুনিয়রের বদলে স্বপ্না রানী ও আইরিন আক্তারের পরিবর্তে আনিকা সিদ্দিকী মাঠে নামেন।

এরপরেই দুটি গোল হজম করে বাংলাদেশ। চীন ম্যাচেও প্রথমার্ধের একেবারে অন্তিম মুহুর্তে জোড়া গোল হজম করে পিছিয়ে পরেছিল বাংলাদেশ। এই ম্যাচে ঘটেছে একই ঘটনা। উত্তর কোরিয়া প্রথম গোলটি পেনাল্টি থেকে করেন উজবেকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করা মং ইয়াং জং। পরের মিনিটে কিম কং ইয়াং ব্যবধান দ্বিগুন করেন। ম্যাচের ৬২তম মিনিটে চি উন ইয়ং ও ৬৫তম মিনিটে কিম কং ইয়াং। ম্যাচের অন্তিম মূহুর্তে আরো এক গোল হজম করলে ব্যবধান দাঁড়ায় ৫-০তে। এই হারের পর আগামী সোমবার পার্থে বাঁচা মরার লড়াইয়ে উজবেকিস্তানের মুখোমুখি হবে আফঈদারা। ওই ম্যাচে জিতলে টিকে থাকবে বিশ্বকাপের স্বপ্ন। তিন গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে সেরা দুই দল খেলবে কোয়ার্টার ফাইনালে। উজবেকিস্তানকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা জাগবে। চার কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল সরাসরি বিশ্বকাপ খেলবে। পরাজিত চার দল প্লে-অফ খেলবে। প্লে-অফের জয়ীও যাবে ব্রাজিল বিশ্বকাপে। হারাদের সুযোগ থাকবে আন্তঃমহাদেশীয় প্লে-অফে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন