টাঙ্গাইলের গোপালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি অটল শরিয়ত উল্লাহর পিতা মো. ছাদরুল উলা ফকির ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে গোপালপুর উপজেলার বড়মা মধ্যপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১০৫ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। পেশাগত জীবনে তিনি ব্লক সুপারভাইজার (উপ-সহকারী কৃষি অফিসার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া, হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। শুক্রবার বাদ জুমা মরহুমের নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে তাকে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গোপালপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
মানবজমিনের গোপালপুর উপজেলা প্রতিনিধির পিতার মৃত্যু
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
৭ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
