গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ফন্ট সাইজ:

গাজীপুরের পূবাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দু’জন আরোহী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ওসি মো. আতিকুল ইসলাম জানান, টঙ্গী ঘোড়াশাল সড়কের পূবাইল রেলক্রসিং এলাকায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়। নিহতারা হলেন- গাজীপুর মহানগরের পূবাইলের মৃধাবাড়ি এলাকার মৃত আশরাফ আলীর ছেলে সজিব মিয়া (৪০) এবং সাতানিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে শেখ হাবিব বাপ্পী (৩৫)।

ঘটনার পরপর নিহতদের স্বজনরা তাদের মৃতদেহ বাড়িতে নিয়ে যায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন