বান্দরবানের লামা রিপোর্টার্স ক্লাব-এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো. তৈয়ব আলী (দৈনিক মানবজমিন) ও সাধারণ সম্পাদক পদে বেলাল আহমদ (দৈনিক খোলা কাগজ) নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ২টি পদের বিপরীতে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি পদে মো. তৈয়ব আলী এবং সাধারণ সম্পাদক পদে বেলাল আহমদ নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ কামালুদ্দিন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ ছাড়াও বাকি দু’জন কমিশনার নুর মোহাম্মদ মিন্টু ও এম. বশিরুল আলম কমিশনারের দায়িত্ব পালন করেন। কার্যকরী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মোহাম্মদ শামছুদ্দোহা (দৈনিক ইনকিলাব), সহ-সভাপতি মো. আবুল কাসেম (দৈনিক ডেসটিনি), সৈয়দ মো. আবুল কালাম আজাদ (দৈনিক সংবাদ দিগন্ত), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন (দৈনিক যুগ-যুগান্তর), সাংগঠনিক সম্পাদক কে এইচ মহসিন (দৈনিক ইনফো বাংলা), নির্বাহী সদস্য মো. ইলিয়াছ আরমান (দৈনিক যুগান্তর), সদস্য আব্দুল হামিদ সজীব (দৈনিক আজকের কক্সবাজার)। এদিকে রিপোর্টার্স ক্লাবের নির্বাচন পরিদর্শন করেন লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়া অন্য প্রতিটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রত্যেককে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
লামা (বান্দরবান) প্রতিনিধি
৭ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
