কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে গিয়ে সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন দুই কিশোর। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
আহতরা হলেন- নগরীর ছোটরা এলাকার বাসিন্দা ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাকিব (১৮) এবং রানীর বাজার এলাকার বাসিন্দা কালেক্টরি স্কুল অ্যান্ড কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী ইরফান (১৮)। জানা যায়, রাতে ধর্মসাগর পাড়ে ঘুরতে গিয়ে সাকিব ও ইরফানের সঙ্গে সেখানে অবস্থানরত কয়েকজন কিশোরের ধাক্কা লাগে। এসময় বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ওই কিশোররা নিজেদের র গ্রুপের সদস্য পরিচয় দিয়ে আরও কয়েকজনকে ডেকে এনে সাকিব ও ইরফানের ওপর সুইচ গিয়ার দিয়ে মাথায় ও পায়ে এলোপাতাড়ি হামলা চালায়। হামলার সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের মারধর করে আহত করে। এসময় আশপাশে থাকা লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমপ্রতি ধর্মসাগর পাড় এলাকায় কিশোর গ্যাংয়ের আনাগোনা ও দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা ও রাতের সময় বিভিন্ন গ্রুপের কিশোররা সেখানে জড়ো হয়ে প্রায়ই ছোটখাটো ঝামেলা ও মারামারির ঘটনা ঘটাচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। স্থানীয় বাসিন্দারা বলেন, ধর্মসাগর পাড় কুমিল্লা নগরীর একটি গুরুত্বপূর্ণ বিনোদনকেন্দ্র। প্রতিদিন অসংখ্য মানুষ পরিবার-পরিজন নিয়ে এখানে ঘুরতে আসেন। কিন্তু কিশোর গ্যাংয়ের এমন দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে ওসি কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ওই এলাকায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ধর্মসাগর এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব, আহত ২
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
৭ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
