নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. ফারুক (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ফারুক জেলার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মানিক মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদে সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহর নেতৃত্বে একটি টিম মহজমপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মোতালেব মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ বলেন- তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান।
সোনারগাঁয়ে পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
৭ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
