জনপ্রিয় ব্যান্ড অর্থহীন থেকে একসঙ্গে সরে দাঁড়িয়েছেন ব্যান্ডটির ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। আলাদা ফেসবুক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তারা। মার্ক ডন জানান, ‘অর্থহীন’র সঙ্গে তার প্রায় এক দশকের পথচলার সমাপ্তি ঘটেছে। দীর্ঘ এ সময়ের অভিজ্ঞতাকে তিনি জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। ব্যান্ডটি ছাড়ার ঘোষণা এক পোস্টে দিয়েছেন গিটারিস্ট এহতেশাম আলী মঈনও।
অর্থহীন ছাড়লেন ডন ও এহতেশাম
স্টাফ রিপোর্টার
৭ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
