কুলাউড়ায় কোটি টাকা ব্যয়ে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি

কুলাউড়ায় কোটি টাকা ব্যয়ে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরাঞ্চলে কৃষি কাজের সুবিধার্থে ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে একটি খালের খননকাজ শেষ হয়েছে। প্রকল্পটি এলজিইডি’র বাস্তবায়নে ভূকশিমইল ইউনিয়নের ‘কুরবানপুর জোড়াপুল হতে ধলিয়া হাওরমুখী ছড়া খাল’ খননকাজ সমপ্রতি শেষ হয়। ৩ হাজার ৯শ’ ৩৪ মিটার দীর্ঘ এই খালটি খনন হওয়ায় হাওরাঞ্চলের কৃষকরা মূল খাল থেকে সহজে পানি পাবেন। এতে হাজার হেক্টর জমি সহজেই চাষাবাদের আওতায় আসবে। ছড়া খালের পাড়কে সড়ক হিসেবে ব্যবহারের উপযোগী করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে এর শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। স্থানীয় ইসলামগঞ্জ বাজার এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এমপি শকু বলেন, জিয়া খালের সঙ্গে এই খালটির সংযোগ রয়েছে। এটি হাওরের তীরবর্তী জমিতে কৃষি কাজে সেচের সুবিধার জন্য বিশেষ ভূমিকা রাখবে। তিনি বলেন, কুলাউড়ার উন্নয়ন শুরু হয়েছে। সবাইকে নিয়ে আগামী ৫ বছর কুলাউড়াকে এগিয়ে নিতে চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির প্রমুখ। উল্লেখ্য, খালের পাড়কে যাতায়াতের জন্য সড়ক হিসেবে ব্যবহার করা হবে। এটি এনজিও সংস্থা সিএনআরএস-এর ব্যবস্থাপনায় কাজ বাস্তবায়ন করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন