ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নাছিমা আক্তার (৩৬) নামে এক নারীকে আটক করা হয়েছে। গতকাল রাতে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রেলস্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আটক নাছিমা উপজেলার নতুন বাজার এলাকার মৃত আজিজ সর্দারের মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে গৌরীপুর থানার এসআই মহসিন হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকাগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৩০টি সবুজ রংয়ের প্যাকেটে মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে গৌরীপুর থানার ওসি কামরুল হাসান বলেন- ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গৌরীপুরে ইয়াবাসহ নারী আটক
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
৭ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
