ভোলার লালমোহনে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মো. মহিম নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের পাটোয়ারীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিম ওই ইউনিয়নের জনতা বাজার এলাকার কবিরাজ বাড়ির মো. আলীর ছেলে। জানা গেছে, শুক্রবার সকালে মহিম উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় তার স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ধলিগৌরনগর ইউনিয়নের পাটোয়ারীর হাট এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান মহিম। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
লালমোহনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
লালমোহন (ভোলা) প্রতিনিধি
৭ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
