নওগাঁর আত্রাইয়ে স্ত্রী ও দুই বছরের সন্তানকে ছুরিকাঘাতে হত্যা করে এক যুবক আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আত্রাই থানার ওসি আব্দুল করিম ও স্থানীয়রা জানান, সাড়ে তিন বছর আগে প্রেম করে বিয়ে করেন জয় সরকার ও বৃষ্টি সরকার। ঘটনার দিন পারিবারিক কলহের জেরে মধ্যরাতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেন জয়। পরে দুই বছরের সন্তান জেনি সরকারকেও ছুরিকাঘাত করে নিজে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে প্রথমে আত্রাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃষ্টি সরকারকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় বাবা ও মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। আত্রাই থানার ওসি আরও জানান- এ ঘটনায় স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
নওগাঁয় স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা
নওগাঁ প্রতিনিধি
৭ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
