নরসিংদীর ৫টি আসনের এমপিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সিদ্দিকুর

নরসিংদীর ৫টি আসনের এমপিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সিদ্দিকুর

ফন্ট সাইজ:

নরসিংদীর রায়পুরার বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও দানবীর আলহাজ সিদ্দিকুর রহমান নরসিংদীর ৫টি আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান (এমপি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল (এমপি), কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন (এমপি), জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ মনজুর এলাহী (এমপি) এবং কেন্দ্রীয় বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিয়ষক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল (এমপি)কে পৃথকভাবে আন্তরিক প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। সিদ্দিকুর রহমান রায়পুরা উপজেলার একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি সামিরা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের চেয়ারম্যান এবং সোনাকান্দা আমিরাবাদ মাদ্রাসাতুল আবরার ও এতিমখানার সভাপতি। পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবেও এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন। এছাড়া মানবদরদী সমাজ সংগঠক হিসেবে মানবতার ফেরিওয়ালা হিসেবে সমাজসেবামূলক কাজ করে মানুষের আস্থা অর্জন করেছেন। স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ জানান, সিদ্দিকুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি দলের একজন নিবেদিতপ্রাণ কর্মীবান্ধব নেতা হিসেবে সবসময় দলের জন্য কাজ করে আসছেন। তারা আরও বলেন, সাম্প্রতিক নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি জীবনের ঝুঁকি নিয়ে অর্থ, শ্রম, সময় ও মেধা দিয়ে নিরলসভাবে কাজ করেছেন। ফলে এলাকায় তার সুনাম ও গ্রহণযোগ্যতা রয়েছে। এছাড়াও তিনি রাজনীতির পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে বিরাট সুনাম অর্জন করেছেন। সিদ্দিকুর রহমান বলেন, আমি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন