উল্লাপাড়ায় ঘোল তৈরি দুধে ফরমালিন জরিমানা

ফন্ট সাইজ:

বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী সলপ ঘোল ঘর অ্যান্ড সাদেক খান দই ঘরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এসময় ঘোল ও দধি তৈরির জন্য পাইকারদের আনা দুধে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ ও পানি পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মো. আব্দুল মালেক এবং মো. আব্দুল খালেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। এদিকে, ঘটনাটি নিয়ে বিতর্কে জড়িত হওয়ায় সাংবাদিক আবুল কালাম আজাদকে লাঞ্ছিত করা হয়। এ ব্যাপারে কালাম জানান, ভ্রাম্যমাণ আদালত ঘোল তৈরির জন্য সংরক্ষিত দুধ পরীক্ষা করে তাতে পানির পরিমাণ ৪৩-৫০ শতাংশ এবং ফ্যাটের পরিমাণ ৯.৭ শতাংশ পেয়ে জরিমানা আদায় করেন। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করলে সন্ধ্যার পরে তার (মালেক-খালেক) এর দুই ভাগিনা ও দুলাভাই আমার গ্রামের বাজারে মারপিট করে আমাকে লাঞ্ছিত করে। তিনি জানান, লাঞ্ছিতের ঘটনায় সাংবাদিক আজাদ থানায় ৫ জনকে আসামি করে শুক্রবার সকালে মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে কারখানার মালিক আব্দুল মালেক বলেন, আমার দোকানে সাংবাদিককে লাঞ্ছিত করার কোনো ঘটনা ঘটেনি। সাংবাদিক তার গ্রামের বাড়িতে আমার স্বজনদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জেনেছি। ওটা একটি পৃথক ঘটনা। উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রূপকর জানান, সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় শুক্রবার সকালে থানায় মামলা হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন