হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় হাট-বাজারগুলোতে জালনোটের সরবরাহ অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এর মধ্যে ২০০, ৫০০, ১০০০ টাকার নোট মুহূর্তের মধ্যে একটি চক্র সক্রিয়ভাবে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মাঝে ছড়িয়ে দিচ্ছে। জানা গেছে, উপজেলায় বিশেষ করে সাপ্তাহিক হাটের দিনগুলোতে এই চক্রটি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। ভালো নোটের মাধ্যমে ভুয়া নোট, আসল টাকা চিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। স্থানীয়দের অভিযোগ, একটি পরিকল্পিত চক্র উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলোতে জালটাকা ছড়িয়ে দিচ্ছে। তারা সাধারণত ব্যস্ত সময়ে বা সন্ধ্যার পর ভিড়ের সুযোগ নিয়ে বড় নোট দিয়ে কম দামের পণ্য কেনে। দাউদনগর বাজারের ব্যবসায়ী সফিক রহমান জানান, গত সপ্তাহে এক ক্রেতা ১০০০ টাকার নোট দিয়ে শশা, কাঁচা মরিচ, লেবু ও গাজর কিনে নিয়ে যান। পরে দেখি সেটি জাল। অন্যদিকে, সিএনজি চালক ও রিকশাচালকরাও বিপদে পড়ছেন। দ্রুত ভাড়া মিটিয়ে চলে যাওয়ার সময় নোট যাচাই করার সুযোগ পান না তারা। বিশেষজ্ঞদের মতে, জাল নোটগুলো আসলের তুলনায় কিছুটা বেশি পিচ্ছিল এবং খসখসে ভাব কম থাকে। এছাড়া জলছাপ ও নিরাপত্তার সুতা আসল নোটের মতো নিখুঁত নয়।
শায়েস্তাগঞ্জে ঈদকে সামনে রেখে জালটাকার আতঙ্কে মানুষ
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
৭ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
