মাগুরায় আওয়ামী লীগ অফিস উদ্বোধনের পরপরই অগ্নিসংযোগ, আটক ৩

মাগুরায় আওয়ামী লীগ অফিস উদ্বোধনের পরপরই অগ্নিসংযোগ, আটক ৩

ফন্ট সাইজ:

মাগুরায় আওয়ামী লীগের অফিস উদ্বোধনের পরপরই অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৫টায় এ ঘটনা ঘটে। জানা যায়- শহরের জামরুল তলা এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের নিচে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রমের শুরুর ঘোষণা দেয় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হীরকসহ আটক তিন নেতাকর্মী। এ ঘটনার পরপরই বিএনপি’র একটি অংশ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে অফিসের ভেতরে থাকা বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। গত বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হীরক, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া খাতুনসহ বেশ কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের নিচে উপস্থিত হন। এ সময় তারা দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের কার্যক্রম শুরুর ঘোষণা দেন। এ ঘটনার পরপরই বিএনপি ও অঙ্গসংগঠনের একটি অংশ সেখানে এসে আওয়ামী লীগের দলীয় পতাকা পুড়িয়ে দেয়। এ ছাড়া আওয়ামী লীগের ৩ তলায় অবস্থিত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। জেলা বিএনপি’র আহ্বায়ক আলী আহমদ বলেন, আমি ঘটনাটি জেনেছি। তবে কে বা কারা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এ বিষয়ে আমার কিছু জানা নেই। বিষয়টি নিশ্চিত করে মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন