কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বারি-১২ বেগুন চাষ করে উদ্যোক্তা কৃষক মো. ওসমান সরকার সফলতা অর্জন করেছেন। এই বেগুন চাষ করে ফলন ভালো হওয়ায় তিনি বেশ আশাবাদী হয়ে উঠেছেন। উপজেলার পৌরসভার ভোষনার বাসিন্দা ওসমান পেশায় একজন সাধারণ কৃষক ছিলেন। কৃষিপণ্য উৎপন্ন করেই পরিবারের ভরণপোষণ করে থাকেন। তিনি নতুন নতুন সবজি চাষে সব সময়ই নিজেকে বিভিন্ন সময় ব্যস্ত রাখেন। উপজেলায় শীতকালীন সবজির চাহিদা সব সময়ই বেশি থাকে। তার সবজি চাষে আগ্রহ বেশি। এই কৃষক প্রায় ৩০ শতাংশ জমিতে বারি-১২ জাতের বেগুন চাষাবাদ করেছেন। প্রতিটি বেগুনের গড় ওজন প্রায় ৯শ থেকে ১ হাজার গ্রাম। এছাড়াও তিনি একাধিক জমিতে লাউ, করলা, ক্যাপসিক্যাম, টমেটোসহ বিভিন্ন জাতের সবজি চাষ করেছেন। ওসমান বলেন, আমি সারা বছর বিভিন্ন জাতের সবজি চাষ করি। প্রায় দুই বছর আগে উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্ত উন্নত জাতের বারি বেগুন-১২ চাষ শুরু করি। প্রথম থেকেই ভালো ফলনে লাভবান হই। তিনি বলেন- উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শে আমি এ জাতের চারা রোপণ করি। সর্বত্র বিক্রিও করি। আমার বেগুন বিক্রি করতে বাজারে যেতে হয় না। পাইকাররা আমার ক্ষেত থেকে এসে নিয়ে যান। বেগুনের গাছে এই বছর কোনো রোগবালাই নেই। বিশেষ করে মালচিং পেপারে আধুনিক নিয়মে প্রতি বছর চাষ করেন বলে জানান- তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় বলেন, বারি-১২ বেগুন এই প্রথম নয়। অনেক কৃষক বারি বেগুন-১২ চাষ করছে আমাদের সহযোগিতা ও পরামর্শে। ওসমান একজন ব্যতিক্রমী কৃষক। চাষে আধুনিক অবলম্বনসহ একজন মেধাবী কৃষক ওসমান। কয়েক বছর ধরে বারি বেগুন-১২ চাষ করে সফল হচ্ছেন তিনি। এছাড়া তার চারা গাছগুলো ভালো মানের হয়। উপজেলায় ওসমানের বেগুন ক্ষেত দেখে আগামীতে বেগুন চাষে চাষিরা ব্যাপক আকারে চাষ করার আগ্রহ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
বারি বেগুন-১২ চাষ করে সফল ওসমান
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
৭ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
