ইরাকের কুর্দিস্তানে ভয়াবহ হামলার হুমকি ইরানের

ইরাকের কুর্দিস্তানে ভয়াবহ হামলার হুমকি ইরানের

ফন্ট সাইজ:

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা কাউন্সিলের সদস্য আলি আকবর আহমাদিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয় কর্তৃপক্ষ যদি ইরান-বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তবে সেখানে ব্যাপক আকারে হামলা চালানো হবে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহের’-এর খবরে বলা হয়েছে, আহমাদিয়ান অভিযোগ করেছেন যে ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মদতপুষ্ট কিছু বিদ্রোহী গোষ্ঠী অবস্থান করছে। এই গোষ্ঠীগুলো কুর্দিস্তান সীমান্ত ব্যবহার করে ইরানে অনুপ্রবেশ এবং নাশকতার পরিকল্পনা করছে।
সূত্র: আল জাজিরা।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন