আজারবাইজান বিমানবন্দরে ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

আজারবাইজান বিমানবন্দরে ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

ফন্ট সাইজ:

আজারবাইজানের নাখচিভান বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তবে এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে তেহরান।

নাখচিভান আজারবাইজানের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। বৃহস্পতিবার দুপুরে ইরান ও তুরস্কের সীমান্ত ঘেঁষা অঞ্চলটিতে দুটি ড্রোন হামলা হয়েছে বলে দাবি করা হয়।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একটি ড্রোন নাখচিভান বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত করে এবং আরেকটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি স্কুল ভবনের কাছে পড়ে। এতে দুইজন বেসামরিক মানুষ আহত হন এবং বিমানবন্দরে ক্ষয়ক্ষতি হয়।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, নাখচিভান ‘কাপুরুষোচিত হামলার’ শিকার হয়েছে এবং যারা এর জন্য দায়ী তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি বলেন, আজারবাইজান রাষ্ট্র এই জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়।
আজারবাইজান এ ঘটনায় ইরানের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে এবং প্রয়োজনে যথাযথ জবাব দেয়ার অধিকার সংরক্ষণ করার কথা বলেছে। এ ঘটনার পর দেশটি ইরানের রাষ্ট্রদূত মোজতবা দেমিরছিলৌকে তলব করেছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন