কর্ণাটকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করা হলো

ফন্ট সাইজ:

মোবাইল ব্যবহারের ক্রমবর্ধমান বিরূপ প্রভাবের জন্য ভারতের দক্ষিণী রাজ্য কর্ণাটকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা করা হয়েছে। শুক্রবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বিধানসভায় বাজেট উপস্থাপন করার সময় এ কথা জানিয়েছেন। বাজেটে প্রযুক্তি-নির্ভর শিক্ষার উদ্যোগ এবং শিশুদের অনলাইন সুরক্ষার লক্ষ্যে নিয়ন্ত্রক ব্যবস্থার সমন্বয়ে সংস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত
বাস্তবায়ন করা হলে, কর্ণাটক হবে দেশের প্রথম রাজ্য যারা শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করবে। বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সরকার মানসিক স্বাস্থ্য, ঘুম এবং সুরক্ষার উপর মোবাইলের প্রভাব সীমিত করতে চাইছে। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে। কিছু ইউরোপীয় দেশ একই ধরণের বিধিনিষেধ গ্রহণ করেছে বা বিবেচনা করছে। ব্রিটেন চলতি মাসে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস নিষিদ্ধ করার এবং গেমিং প্ল্যাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তার উপর বিধিনিষেধ আরোপের বিষয়ে অভিভাবক এবং শিশুদের মতামত চেয়েছে।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, রাজ্য সরকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) ধারওয়াদের সহযোগিতায় ৮ম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সহায়তা করার জন্য একটি ব্যক্তিগত ডিজিটাল টিউটরিং সিস্টেম চালু করবে। এই প্রোগ্রামটি প্রায় ১.২২ মিলিয়ন শিক্ষার্থীকে উপকৃত করবে বলে আশা প্রকাশ করা হয়েছে ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন