ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলা জোরদার হওয়ার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে নিজেদের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাহী জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তা চেয়েছে চীন। তিনটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে।
চলমান এই যুদ্ধের ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যার ফলে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ বিঘ্নিত হচ্ছে।
চীনের সাথে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও বেইজিং এখন বেশ উদ্বেগের মধ্যে রয়েছে। কারণ, চীনের মোট আমদানিকৃত জ্বালানি তেলের প্রায় ৪৫ শতাংশই এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইরান ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইউরোপীয় দেশ এবং তাদের মিত্রদের কোনো জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করতে দেয়া হবে না। তবে তেহরানের সেই বক্তব্যে চীনের বিষয়ে কোনো উল্লেখ ছিল না।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জ্বালানি তেলের দাম ১৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো এবং পণ্যবাহী জাহাজে ইরানি হামলার আশঙ্কায় এই অস্থিরতা তৈরি হয়েছে। জাহাজ ট্র্যাকিং সংস্থা ‘ভরটেক্সা’ এবং ‘কেপলার’-এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৩০০টি তেলবাহী ট্যাঙ্কার এই নৌপথে আটকা পড়ে আছে।
তেলবাহী জাহাজের নিরাপদ চলাচলে ইরানের সহায়তা চায় চীন
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
৬ মার্চ (শুক্রবার), ২০২৬, ২ঃ০৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
