যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ফন্ট সাইজ:

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী দেশটির ওপর দিয়ে উড়তে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শক্তিশালী দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। শুক্রবার ইরানি সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া রাজধানী তেহরানের পাশ্ববর্তী এলাকা থেকে ইসরাইলের তৈরি একটি হার্মিস ৯০০ ড্রোন বাধাগ্রস্ত ও ভূপাতিত করা হয়।

ইরানি সংবাদমাধ্যমগুলো এই সফলতাকে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি উজ্জ্বল দিন হিসেবে বর্ণনা করেছে।

যুক্তরাষ্ট্র বা ইসরাইল এখন পর্যন্ত এই ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: রয়টার্স

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন