দিল্লিতে ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমেরিকা ফুটবল খেলছে, ইরান দাবার ঘুঁটি সাজিয়ে এগোচ্ছে

ফন্ট সাইজ:

ইরানের অস্তিত্ব মুছে ফেলতে চাইছে আমেরিকা। তাই ভূমধ্যসাগর অঞ্চলে মার্কিন অস্তিত্ব মুছে ফেলা ছাড়া ইরানের কাছে আর কোনও বিকল্প নেই। দিল্লিতে রাইসিনা সংলাপে যোগ দিয়ে ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সইদ খতিবজাদে একথা বলেছেন।
ইরানি মন্ত্রী আরও বলেন, মার্কিনিরা ফুটবল খেলার মানসিকতায় এগিয়ে চলেছে, আর ইরান দাবার ঘুঁটি সাজানোর মানসিকতা নিয়ে এগোচ্ছে। এরই সঙ্গে তিনি দাবি করেন, হরমুজ প্রণালী ইরান বন্ধ করেনি। তিনি বলেছেন, ট্রাম্প নাকি ইরানের পরবর্তী রাষ্ট্রপ্রধানকে বেছে নিতে চান। এই আবহে ট্রাম্পকে কটাক্ষ করে খতিবজাদে বলেন, 'ট্রাম্প নিউইয়র্কের মেয়র পর্যন্ত বেছে নিতে পারেন না, তিনি কীভাবে ইরানের নেতাকে বেছে নেবেন!
খতিবজাদে দাবি করেন, ইরানে এক প্রাথমিক স্কুলে বোমা ফেলে বহু পড়ুয়াকে মারা হয়েছে।
ট্রাম্পকে আক্রমণ করে খতিবজাদে বলেন, ট্রাম্প একটা রিয়েলিটি শো চালাচ্ছেন যেন। তারা আমাদের সঙ্গে জেনেভায় আলোচনায় বসল। একই সঙ্গে আমাদের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছে তারা। তারা ইরানে কার্পেট বম্বিং করছে।' আমেরিকা ক্ষমতা প্রদর্শনের রাজনীতিতে মেতেছে বলে অভিযোগ করেছেন ইরানি মন্ত্রী।
পশ্চিম এশিয়ার দেশগুলিতে মার্কিন রাডার থাকার বিষয়ে খতিবজাদে বলেন, মাছ ধরার জন্য নিশ্চয় ভূমধ্যসাগর অঞ্চলে রাডার বসিয়ে রাখেনি আমেরিকা। এটা একটা অস্তিত্বের লড়াই চলছে।
এদিকে ভারত এবং ইরানের সম্পর্ককে তেহরান গুরুত্ব সহকারে দেখে বলে জানান খতিবজাদে। শুক্রবার তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও দেখা করে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন