কুর্দিদের ইরানে হামলার আহ্বান ট্রাম্পের

কুর্দিদের ইরানে হামলার আহ্বান ট্রাম্পের

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্য সংঘাত আরও ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইরাকে অবস্থানরত কুর্দি বাহিনীকে ইরানের ভেতরে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এদিকে আজারবাইজান সতর্ক করে বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ায় তারা পাল্টা ব্যবস্থা নেবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরাইল শুক্রবার জানিয়েছে, তারা তেহরানের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে। অন্যদিকে ইরানও উপসাগরীয় শহরগুলোতে নতুন করে বোমাবর্ষণ চালিয়েছে।

সাত দিনের এই যুদ্ধে ইরান ইতিমধ্যে ইসরাইল, উপসাগরীয় দেশ, সাইপ্রাস, তুরস্ক এবং আজারবাইজানকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এমনকি এই সংঘাত এখন ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়েছে। শ্রীলঙ্কার কাছে একটি মার্কিন সাবমেরিন ইরানের একটি নৌ-জাহাজ ডুবিয়ে দিয়েছে।

ইরানি কুর্দি বাহিনী ইরানে প্রবেশের সম্ভাবনা নিয়ে গত বৃহস্পতিবার রয়টার্সকে ট্রাম্প বলেন, তারা যে এটি করতে চায়, আমি মনে করি তা চমৎকার। আমি এর পূর্ণ সমর্থনে আছি।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, গত বৃহস্পতিবার ইরাকি কুর্দিস্তানে অবস্থিত একটি ইরান-বিরোধী শিবিরে দুটি ড্রোন হামলা চালিয়েছে তেহরান।

সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞাত তিনটি সূত্রের দাবি, ইরানি কুর্দি মিলিশিয়ারা গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করছে যে কীভাবে ইরানের পশ্চিমাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানো যায়। আধা-স্বায়ত্তশাসিত ইরাকি কুর্দিস্তান সীমান্তে অবস্থানরত এই কুর্দি জোটটি ইরানি বাহিনীকে দুর্বল করার লক্ষ্যে প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুতি নিচ্ছে।

Engr. Mostafa Kamal

৩ মাস আগে

Devil

মন্তব্য করুন