যুক্তরাষ্ট্রকে দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল বৃটেন

যুক্তরাষ্ট্রকে দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল বৃটেন

ফন্ট সাইজ:

শেষ পর্যন্ত ইরানে হামলায় ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ কথা জানান।

তিনি বলেন, মিত্র দেশ বৃটেনের দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি পাওয়ায় এখন হামলার গতি ও তীব্রতা আরও বাড়ানো সম্ভব হবে। তবে এই ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি করায় সমালোচনাও করেন তিনি। বলেন,এটি দুর্ভাগ্যজনক ছিল যে বৃটিশরা প্রথম দিন থেকেই বলেনি যে, আমাদের ঘাঁটি ব্যবহার করো। তবে শেষ পর্যন্ত আমরা সেখানে পৌঁছাতে পেরেছি।

ঘাঁটি ব্যবহারের অনুমতি পেয়ে ইরানে হামলা আরও জোরালো করার হুঁশিয়ারি দিয়েছেন হেগসেথ। সতর্ক করে বলেছেন, ইরান এবং বিশেষ করে তেহরানের ওপর মার্কিন সমরাস্ত্রের প্রয়োগ খুব শীঘ্রই নাটকীয়ভাবে বাড়তে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপারের উপস্থিতিতে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন