ইরানে এই মুহূর্তে মার্কিন স্থল সৈন্য পাঠানোর বিষয়টিকে সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, এই ধরনের কোনো পরিকল্পনা বর্তমানে তার মাথায় নেই।
বৃহস্পতিবার এনবিসি-কে ট্রাম্প বলেন, এটি সময়ের অপচয়। তারা (ইরান) সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে, হারানোর মতো যা কিছু ছিল তার সবই তারা হারিয়েছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এনবিসি-কে জানিয়েছিলেন, ইরান যে কোনো মার্কিন বা ইসরাইলি স্থল অভিযান মোকাবিলা করতে প্রস্তুত। আরাগচির এই বক্তব্যকে একটি অর্থহীন মন্তব্য হিসেবে আখ্যা দেন ট্রাম্প।
তবে বর্তমান ইরানি নেতৃত্বের পরিবর্তনের বিষয়ে নিজের আকাঙ্ক্ষা গোপন করেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তিনি ইরানের বর্তমান নেতৃত্ব কাঠামো পরিষ্কার করতে চান।
ট্রাম্প বলেন, আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের কাছে এমন কিছু মানুষ আছে যারা আমার মতে খুব ভালো কাজ করতে পারবে। তবে তিনি সম্ভাব্য সেই বিকল্প নেতাদের কারো নাম উল্লেখ করেননি।
ইরানে স্থল সৈন্য পাঠানো সময়ের অপচয়: ডনাল্ড ট্রাম্প
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
৬ মার্চ (শুক্রবার), ২০২৬, ১২ঃ০৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
