ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ও রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে শুক্রবার এ সংক্রান্ত এক পোস্টে বিষয়টি জানিয়ে বলেছে, বৈঠকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকার ও আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।
