ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতের হামলায় বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ার্স বাণিজ্যিক কমপ্লেক্সকে লক্ষ্য করা হয়েছে। সংস্থাটি জানায়, এই কমপ্লেক্সটিতে শহরে অবস্থিত ইসরায়েলি দূতাবাস থাকার কারণে এটিকে লক্ষ্যবস্তু করা হয়। অন্যদিকে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই কমপ্লেক্সের আশপাশে একটি ইরানি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।
বাহরাইনে ইসরাইলি দূতাবাস লক্ষ্য করে হামলা: ইরানি গণমাধ্যম
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
৬ মার্চ (শুক্রবার), ২০২৬, ১০ঃ৫২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
