ইরান ঘোষণা করেছে যে তারা একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং শিগগিরই এমন উন্নত অস্ত্র ব্যবহার করা হবে যা এ পর্যন্ত এই সংঘাতে ব্যবহার করা হয়নি। ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে বলেন, ইরানের শত্রুদের সামনে নতুন হামলার ঢেউ আসছে এবং তাদেরকে ‘বেদনাদায়ক আঘাত’ সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, ইরানের নতুন উদ্যোগ ও নতুন অস্ত্র আসছে। নাইনি আরও জানান, এই প্রযুক্তিগুলো এখনো বড় পরিসরে মোতায়েন করা হয়নি। আইআরজিসির এই মুখপাত্র দাবি করেন, গত বছরের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা ১২ দিনের যুদ্ধের তুলনায় এখন ইরান অনেক বেশি প্রস্তুত। তিনি চলমান সামরিক সংঘাতকে ‘পবিত্র ও বৈধ যুদ্ধ’ বলে বর্ণনা করেন। ইরানের পক্ষ থেকে এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত ক্রমশ তীব্র আকার ধারণ করছে এবং মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়ছে।

goynul abadin
৩ মাস আগেআমেরিকা পৃথিবীর জন্য সর্ব নাসা।