বেথেলের সেঞ্চুরি ম্লান করে ফাইনালে ভারত

বেথেলের সেঞ্চুরি ম্লান করে ফাইনালে ভারত

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দুর্দান্ত এক ম্যাচ উপহার দিলো ভারত ও ইংল্যান্ড। বিশ্বকাপের রেকর্ড ৪৯৯ রানের ম্যাচে শেষ হাসি হাসলো ভারতই। শেষ পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জয় তুলে নিলো ৭ রানে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৫৩ রান তোলে ভারত।  রান তাড়ায় ইংল্যান্ডের হয়ে একাই লড়ে যান জ্যাকব বেথেল। তবে শেষ পর্যন্ত তার ৪৮ বলে ১০৫ রানের ইনিংস যথেষ্ট হয়নি। শেষ ওভারে বেথেল আউট হলে ৭ উইকেটে ২৪৬ রানে থামে ইংল্যান্ড।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন