শিশু পর্নোগ্রাফির আসামি জোবাইদুল আমিনকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করেছে মালয়েশিয়া

শিশু পর্নোগ্রাফির আসামি জোবাইদুল আমিনকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করেছে মালয়েশিয়া

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) মালয়েশিয়ার কর্তৃপক্ষের সহায়তায় গ্রেপ্তারের পর এক বাংলাদেশি নাগরিককে প্রত্যর্পণ করেছে।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামা, মালয় মেইল, নিউ স্ট্রেইটস টাইমস ও ফ্রি মালয়েশিয়া টুডে সহ প্রায় সবকটি মেইনস্ট্রিম মিডিয়াগুলো এফবিআই পরিচালক কাশ প্যাটেলের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ২৮ বছর বয়সী জোবাইদুল আমিন আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্র পরিচালনার অভিযোগে অভিযুক্ত এবং ২০২২ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে ওয়ান্টেড ছিলেন।

তিনি আরও জানান, জোবাইদুলকে গতকাল (৪ মার্চ বুধবার) যুক্তরাষ্ট্রের আলাস্কায় আনা হয়েছে এবং আজ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে। ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, প্যাটেল অভিযুক্তকে গ্রেপ্তারে সহায়তার জন্য মালয়েশিয়া সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

ফ্রি মালয়েশিয়া টুডে আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, “তদন্ত ও গ্রেপ্তারে সহায়তার জন্য আমাদের কুয়ালালামপুর অফিস, মালয়েশিয়া সরকার এবং দেশজুড়ে আমাদের স্থানীয় অংশীদারদের ধন্যবাদ।”

ওই পোস্টে প্যাটেল কয়েকটি ছবিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় মালয়েশিয়ার একটি রানওয়েতে তিনজন এফবিআই কর্মকর্তা অভিযুক্তকে একটি ব্যক্তিগত বিমানে তুলে দিচ্ছেন।

Engr. Mostafa Kamal

৩ মাস আগে

Thanks for FBI & Malaysia Government.

মন্তব্য করুন