রাশিয়া থেকে তেল কেনায় ভারতকে সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে তেল কেনায় ভারতকে সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

ফন্ট সাইজ:

সাগরে আটকে থাকা রাশিয়ার জ্বালানি তেল কেনার জন্য ভারতকে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ৩০ দিনের জন্য এ বিশেষ ছাড় দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সচল রাখতে এবং ‘বিশ্বের জ্বালানি খাতকে জিম্মি করার ক্ষেত্রে ইরানের চেষ্টাকে’ রুখে দিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বেসেন্ট আরও উল্লেখ করেন, এটি একটি ‘সুপরিকল্পিত স্বল্পমেয়াদি পদক্ষেপ’। যেহেতু এটি শুধু সমুদ্রে আটকে থাকা তেলের ক্ষেত্রে প্রযোজ্য, তাই এর মাধ্যমে রুশ সরকার বড় কোনো আর্থিক সুবিধা পাবে না।
ইউক্রেনে হামলার পর রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর ফলে তেল আমদানিকারক দেশগুলো রাশিয়ার বিকল্প খুঁজতে বাধ্য হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন