ঢাকা মহানগর উত্তর জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন

ঢাকা মহানগর উত্তর জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন

ফন্ট সাইজ:

নাগরিক, নগরবান্ধব ও কল্যাণকামী রাজনৈতিক সংগঠন হিসেবে নগরবাসীর সব ধরনের সমস্যা সমাধান ও দুর্দশা লাঘবে আধুনিক নগর ব্যবস্থাপনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন গড়তে জামায়াত দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় ঢাকা মহানগরী উত্তর জামায়াত আয়োজিত ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, অপরিকল্পিত নগরব্যবস্থাপনা, দুর্নীতি, লুটপাট ও নগর প্রশাসনকে দলীয়করণ করার কারণেই ডিএনসিসিতে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয়নি বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণেই নগরজীবনে জনদুর্ভোগ, ভোগান্তি ও অস্বস্তি এখন চরমে উঠেছে। সঙ্গত কারণেই ডিএনসিসিতে ক্রমবর্ধমান মশার উপদ্রব, জলাবদ্ধতা, ময়লা আবর্জনা, যানজট, পরিবহন সেক্টরে নৈরাজ্য ও রাস্তার খানাখন্দক সমস্যা একেবারে প্রান্তিক পর্যায়ে এসে ঠেকেছে। তাই জামায়াত একটি গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে নগরবাসীর এসব সমস্যার সাধ্যমত সমাধানের চেষ্টায় এক যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, সে ধারাবাহিকতায় আমরা ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন করছি। এ অ্যাপের মাধ্যমে নগরবাসী তাদের যেকোনও সমস্যার কথা আমাদের সরাসরি জানালে আমরা সেসব সমস্যা সমাধানে সাধ্যমত চেষ্টা করবো। তিনি এ কর্মসূচিকে সফল করতে জামায়াতকে সহযোগিতা করতে সর্বস্তরের নগরবাসীর প্রতি আহ্বান জানান।
দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মাহনগর উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও মুহাম্মদ ইয়াছিন আরাফাত, কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জামাল উদ্দিন, ভাটারা থানা আমীর অ্যাডভোকেট রেজাউল করিম, বসুন্ধরা থানা আমীর মো. আবুল বাসার ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুহাম্মদ মঈদ উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন