তৃণমূল কংগ্রেসের ঘোষিত সমকামী প্রার্থী রাজ্যসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন

ফন্ট সাইজ:

সংসদীয় পরিসরে সমকামিতাক স্বীকৃত দেওয়ার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দৃষ্টান্ত তৈরি করেছে। রাজ্যসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণার সময় জানা গিয়েছিল, তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং ঘোষিত সমকামী মেনকা গুরু স্বামীকে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সেই মেনকা সমকামী সঙ্গিনীকে সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের অন্য তিন প্রার্থীর সঙ্গে মনোনয়নপত্র দাখিল করেছেন। ভারতের প্রথম ঘোষিত সমকামী সাংসদ হিসাবে সংসদের উচ্চকক্ষে যাচ্ছেন তিনি। এদিন মেনকার পাশাপাশি সাবেক পুলিশ কর্তা রাজীব কুমার, রাজ্যের মন্ত্রী ও সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় এবং অভিনেত্রী কোয়েল মল্লিকও মনোনয়নপত্র দাখিল করেছেন।

পর্যবেক্ষকদের মতে, ৫১ বছর বয়সি মেনকা গুরুস্বামী তৃণমূল কংগ্রেসের হাত ধরেবৃহস্পতিবার পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রে নতুন ইতিহাস লেখার আনুষ্ঠানিক সূচনা করলেন । মনোনয়নপত্র দাখিল করার পরে মেনকা বলেছেন, “এটি আমার কাছে বিরাট সম্মানের বিষয়। একজন আইনজীবী হিসাবে, বিশেষ করে একজন সংবিধান বিষয়ক আইনজীবী হিসাবে সংসদের উচ্চকক্ষে যাওয়ার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আইন প্রণয়নের ক্ষেত্রে এই উচ্চকক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’’ তিনি আরও বলেন, সংসদে প্রতি দিন আমার কাজের মাধ্যমে আমি সেই সাংবিধানিক মূল্যবোধকে রক্ষা ও প্রতিষ্ঠা করার চেষ্টা করব।’’
সমকামিতা সংক্রান্ত মামলা যা ‘নভতেজ সিংহ জোহর বনাম ভারত সরকার’ মামলা হিসাবে যা সুপ্রিম কোর্টে নথিবদ্ধ সেই মামলায় মেনকা আবেদনকারীদের পক্ষে সওয়াল করেন। দীর্ঘ দিন ধরে ভারতীয় দণ্ডবিধিতে সমকামী সম্পর্ককে অপরাধ হিসাবে গণ্য করা হত। ২০১৮ সালে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ঐতিহাসিক রায়ে ওই ধারার যে অংশ প্রাপ্তবয়স্কদের পারস্পরিক সম্মতিতে সমকামী সম্পর্ককে অপরাধ বলে মনে করত, তা বাতিল করে দেয়। এই মামলায় মেনকার যুক্তি ও আইনি ব্যাখ্যা আদালতের রায়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল বলে আইনি মহল মত করে। ঘটনাচক্রে, সে বছর থেকেই একত্রবাস করছেন মেনকা এবং তার সঙ্গিনী অরুন্ধতী কাটজু।

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সম্প্রতি সমকামীতাকে গুরুত্ব দিয়ে গ্রহন করেছে। কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগণায় এক সমকামী দম্পতিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন