প্রবীণ বিএনপি নেতা ইয়াসিন উল্লার মৃত্যুতে নাসের রহমানের শোক

ফন্ট সাইজ:

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড বিএনপি’র প্রবীণ নেতা মো. ইয়াসিন উল্লা ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৯ বছর। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার দুপুর ২টায় নিতেশ্বর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী ও মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, মরহুমের পুত্র শিমুল হোসেনসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।জানাযা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এম নাসের রহমান মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সান্ত্বনা জানান। তিনি বলেন, ইয়াসিন উল্লা দীর্ঘদিন বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলকে ভালোবেসে সক্রিয়ভাবে কাজ করে গেছেন। তার ছেলে গিয়াসনগর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল হোসেনসহ তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এদিকে তার মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি রেজিনা নাসের। বৃহস্পতিবার সকালে তিনি নিতেশ্বর গ্রামে ইয়াসিন উল্লার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এসময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা মহিলা দলের নেত্রী শ্যামলী সূত্রধর।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন