ভারতের শোকপ্রকাশ ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে জয়শঙ্করের ফোন

খামেনির মৃত্যু

ভারতের শোকপ্রকাশ ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে জয়শঙ্করের ফোন

ফন্ট সাইজ:

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু নিয়ে ভারত কোনো বিবৃতি না দেয়ায় দেশের মধ্যে প্রবল সমালোচনার মুখে পড়েছিল মোদি সরকার। মার্কিন-ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে কোনো কথা না-বললেও তবে খামেনির মৃত্যুর ৫ দিনের মাথায় ভারত শোকপ্রকাশ করেছে। বৃহস্পতিবার দিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে ভারতের পক্ষে শোক জানিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি কথা বলেছেন- ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে। এদিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয়েছে শনিবার ভোরে। সেই ঘটনার পাঁচদিনের মাথায় তেহরানের সঙ্গে সরাসরি কথা হয়েছে ভারতের। এতদিন পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মন্তব্য করলেও ভারত সরকারের তরফে ইরানের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। খামেনির মৃত্যুতে শোকপ্রকাশও হলো এই প্রথম।

বৃহস্পতিবার বিকেলে জয়শঙ্কর ফোনে আরাঘচির সঙ্গে কথা বলেছেন বলে সমাজমাধ্যমেও জানিয়েছেন। তবে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা প্রকাশ করা হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও জয়শঙ্কর কথা বলেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও।

Abdul kayium

৩ মাস আগে

দালাল....(পরিস্থিতি বুঝে মনে হয় করল,সুবিধাবাদি আর কি)।

সত্যবাদী

৩ মাস আগে

ভারত ভাই-গণ, আপনারা তো অতি বুদ্ধিমান তাই কিছু প্রশ্ন: প্রথমটা অইলো, ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলার ঠিক ২৪ ঘন্টা আগে মোদিবাবু ওই দেশে কি করতে গেসিলেন? কথা কি সইত্য যে, পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ চালিয়ে যাবার জন্য আফগানিস্তানকে সবরকম সহযোগিতা করার জন্য আপনেরা ওই দেশে মাথার পাগড়ি ঠেকায় আইসিলেন? উত্তর নাই? তাইলে এইটা কন যে, ইরানী নিষেধাজ্ঞা সত্ত্বেও আপনাগো ৩৭টি জাহাজ হরমুজ প্রণালী দিয়া ঘোরাঘুরি করতেছিলো কেন? আটককৃত ওই ৩৭ জাহাজের মুক্তির জন্য আপনারা এখন কোন শক্তির দুয়ারে যাবেন ?

মোঃ হারুন আল রশিদ

৩ মাস আগে

শহীদ ঈমাম খুমেনীর প্রথম শাহাদৎ বার্ষিকী পূর্তির অনেক আগে হয়ে গেল না?

মন্তব্য করুন