সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন

সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন

ফন্ট সাইজ:

রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

শুনানিতে আনিস আলমগীরের পক্ষে ছিলেন আইনজীবী আসলাম মিয়া ও তামান্না ফেরদৌস। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম মৃধা। পরে আনিস আলমগীরের আইনজীবী মো. আসলাম মিয়া বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার থাকায় আনিস আলমগীর এখনই কারামুক্ত হতে পারবেন না। আসলাম মিয়া বলেন, মামলায় আনিস আলমগীরের বিরুদ্ধে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককে নিয়ে ফেসবুক ও টকশোতে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগ আনা হয়েছে।
গত বছরের ১৪ই ডিসেম্বর ঢাকার ধানমণ্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে তুলে নিয়ে মিন্টো রোডে ডিএমপি’র গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেয়া হয়। পরদিন জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে আনিস আলমগীরের পাশাপাশি অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া ও ইমতু রাতিশকে আসামি করা হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন